চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় ওয়াফদা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রনজিত ধর (৫৫) ও বাবুল দে প্রকাশ বালি (৬৫)। তারা দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন একই এলাকার দিলীপ মল্লিক (৬৫) ও টিকলু বিশ্বাস (৪০) এবং প্রাইভেট কারের যাত্রী মিরাজ (৪০), জেরিন আফরোজ (৬০), ইসলাম (৪০), মশিউর রহমান (৪৩)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রনজিত ধর ও বাবুল দে দোহাজারীর উদ্দেশ্যে মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামলে তারা তাতে ওঠেন। ঠিক তখনই পেছন থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে এবং উভয় গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক রনজিত ধর ও বাবুল দে-কে মৃত ঘোষণা করেন।
নিহত রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালির এক প্রতিবেশী বলেন, রনজিত ও বালি দোহাজারী শ্রী শ্রী অনাথ সেবা আশ্রমের উদ্বোধন উপলক্ষে কালিয়াইশ ইউনিয়নের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত করতে গিয়েছিলেন। পরে তারা সেখান থেকে দোহাজারী ফেরার জন্য অটোরিকশায় উঠার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);