তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশবাসীকে সতর্ক করে বলেছেন যে, অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। তিনি জানান, সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
বুধবার (২৫ মার্চ) তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, সরকারের এক মাসে জনকল্যাণ ও সামাজিক সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, স্বল্প আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প চালু হয়েছে। প্রান্তিক কৃষকদের সুবিধার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া, সরাসরি সার, বীজ ও ঋণ সহায়তা দিতে স্মার্ট ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক সংকট দেখা দিয়েছে। এছাড়া ইমাম-মুয়াজ্জিন ভাতা চালু করা এবং খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী গণমাধ্যমকে আহ্বান জানান, গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);