বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রতারণা থেকে সাবধান থাকার সতর্কবার্তা

সীমু দা
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE

বাংলাদেশের সর্ববৃহৎ সুপারশপ চেইন ‘স্বপ্ন’ (Shwapno)-এর ১৮তম বার্ষিকী উপলক্ষে ফ্রি শপিং বা বিশেষ গিফট কার্ডের ক্যাম্পেইন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অফারকে সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক বলে ঘোষণা করেছে এ. সি. আই. লজিস্টিক লিমিটেড (স্বপ্ন) কর্তৃপক্ষ। গ্রাহকদের আর্থিক ও ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এসব লিংকে ক্লিক না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি অনলাইনে এবং বিভিন্ন মেসেজিং অ্যাপে ‘Shwapno 18th Anniversary’ শিরোনামে কিছু লিংকে দাবি করা হচ্ছে, স্বপ্ন-এর পক্ষ থেকে ফ্রি শপিং অফার দেয়া হচ্ছে। তবে স্বপ্ন কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, এমন কোনো ক্যাম্পেইন বর্তমানে তাদের পক্ষ থেকে চালু করা হয়নি।

বার্তায় বলা হয়, কিছু অসাধু চক্র ‘স্বপ্ন’-এর নাম ব্যবহার করে নকল শপিং অফার ও লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এসব ভুয়া লিংকে প্রবেশ করে কোনো গ্রাহক ব্যক্তিগত তথ্য প্রদান করলে বা আর্থিক ক্ষতির সম্মুখীন হলে এর দায়ভার স্বপ্ন কর্তৃপক্ষ গ্রহণ করবে না। গ্রাহকদের বারবার সতর্ক করার পরও কেউ এসব ফাঁদে পা দিলে তা একান্তই তার ব্যক্তিগত ঝুঁকি হিসেবে বিবেচিত হবে।

গ্রাহকদের স্বার্থ রক্ষায় এসব অসাধু চক্রের বিরুদ্ধে ইতিমধ্যে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে স্বপ্ন কর্তৃপক্ষ। ডিজিটাল প্ল্যাটফর্মে যারা এ ধরণের গুজব ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে।

স্বপ্ন-এর পক্ষ থেকে জানানো হয়েছে যেকোনো অফার সম্পর্কে নিশ্চিত হতে ভিজিট করুন- অথবা www.shwapno.com এই ঠিকানায়।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By