বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সেচ সংকটে কৃষক, ভরাট খাল পুনঃখননের দাবি

সীমু দা
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:১২ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9A %E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95 %E0%A6%AD%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9F %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%83%E0%A6%96%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ খাল ভরাট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। কালিপুর গ্রামের ছত্তার হাওলাদার বাড়ি থেকে রাজ্জাক মাস্টার বাড়ি পর্যন্ত দীর্ঘ এই খালটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে ওই এলাকার কয়েক শত একর জমিতে কৃষি উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা নিয়ে গভীর চিন্তায় পড়েছেন শতাধিক কৃষক পরিবার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময়ের খরস্রোতা এই খালটি এখন মরা খালে পরিণত হয়েছে। খালের দুই পাশ দখল ও দীর্ঘ বছর খনন না করায় নালায় পরিণত হয়েছে। পানির প্রবাহ না থাকায় স্থানীয় কৃষকরা তাদের ফসলি জমিতে সেচ দিতে পারছেন না। বিশেষ করে রবি শস্য ও বোরো আবাদের এই মৌসুমে পানির অভাবে মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে।

কালিপুর গ্রামের ভুক্তভোগী কৃষক মো. ফারুক জানান, ‘‘এক সময় এই খালটিই ছিল তাদের চাষাবাদের প্রধান উৎস। ছত্তার হাওলাদার বাড়ি থেকে শুরু করে রাজ্জাক মাস্টার বাড়ি পর্যন্ত এলাকার জমিগুলো এই খালের পানির ওপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় যেমন জলাবদ্ধতা তৈরি হয়, তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষি কাজ বন্ধ হয়ে গেছে। অনেক কৃষকই এখন আর চাষাবাদ করতে পারছেন না। স্থানীয় কৃষক ইউসুফ হোসেন আক্ষেপ করে বলেন, ‘‘খাল দিয়ে পানি না আসায় আমাদের সব জমি এখন অনাবাদি পড়ে আছে। আমরা চাষি মানুষ, ফসল না ফলাইলে খাব কী? সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত এই খালটি খনন করা হোক।’’

কৃষি বিশেষজ্ঞদের মতে, খালটি দ্রুত খনন করা না হলে এই এলাকার কৃষি উৎপাদন স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে স্থানীয় খাদ্য নিরাপত্তায়। পানি চলাচল স্বাভাবিক হলে এই এলাকার কৃষকরা বছরে তিন বার ফসল ফলাতে পারবেন। খালটি খনন করা হলে এলাকার কৃষিতে নতুন প্রাণ ফিরে আসবে এবং কৃষকরা তাদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরে পাবেন।

স্থানীয় সাংবাদিক ইমরান হোসাইন বলেন, ‘‘এই খালটি এক সময় আমাদের এলাকার কৃষি অর্থনীতির প্রাণস্পন্দন ছিল। ছত্তার হাওলাদার বাড়ি থেকে রাজ্জাক মাস্টার বাড়ি পর্যন্ত এই দীর্ঘ খালটি দিয়ে এক সময় নৌকা চলত, আর শত শত একর জমিতে অনায়াসেই সেচ কাজ চলত। কিন্তু দীর্ঘ বছর খনন না করায় এবং পলি জমে খালটি এখন মৃতপ্রায়। ফলে এই এলাকার কৃষকরা এখন নিজেদের জমিতে চাষাবাদ করতে পারছে না। প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এলাকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এই খালটি পুনঃখননের ব্যবস্থা গ্রহণ করা হোক।

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিপন ঘোষ বলেন, ‘‘কালিপুর এলাকার এই খালটি ভরাট হওয়ার কারণে কৃষকরা যে সেচ সংকটে ভুগছেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। মূলত ওই এলাকার বিশাল একটি কৃষি ব্লকের উৎপাদন এই খালের ওপর নির্ভরশীল। খালটি খনন করা হলে কেবল রবি শস্য বা বোরো আবাদ নয়, বরং সারা বছর আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সম্ভব হবে। এলাকার কৃষি উৎপাদন সচল রাখতে এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে এই খালটি খননের প্রস্তাবনা আমরা সংশ্লিষ্ট দপ্তরে (বিএডিসি বা পাউবো) প্রেরণ পক্রিয়া শুরু করেছি। চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুত সময়ের মধ্যে কৃষকদের এই দাবি বাস্তবায়ন করা যায়।’’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By