বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলেন নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন

সীমু দা
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং সুধী সমাবেশের মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের আগে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সিটি কর্পোরেশন চত্বরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নতুন প্রশাসক।

তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হবে বরিশালকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা। ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’—এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, বরিশালবাসীকে সাথে নিয়ে এই শহরকে আদর্শ নগরীতে রূপান্তরের মাধ্যমেই আমরা তা বাস্তবায়ন করব।

এর আগে বেলা বাড়ার সাথে সাথে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার। র‌্যাব-৮ এর অধিনায়ক ও জেলা পুলিশ সুপার। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের সচিব। জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। বিএনপি নেতা আলতাফ হোসেন সিকদার, সেচ্ছাসেবক দল নেতা মাশউর আলম মঞ্জু, জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন সরদারসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এক সময়ের তুখোড় ছাত্রনেত্রী এবং বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনকে বিসিসি’র প্রশাসক হিসেবে নির্বাচিত করেন। তৃণমূল থেকে উঠে আসা এই ত্যাগী নেত্রীর নিয়োগের খবরে বরিশালের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

সুধী সমাবেশ শেষে নবনিযুক্ত প্রশাসক শহীদ মিনার সংলগ্ন কর্পোরেশনের নবনির্মিত ভবনে মেয়রের কার্যালয়ে যান। সেখানে বিদায়ী প্রশাসক বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দাপ্তরিক কাজ সম্পন্নের মাধ্যমে তিনি চেয়ারে বসেন।

এসময় তিনি নগরীর উন্নয়নে সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By