বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতে সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন, বহু হতাহত

সীমু দা
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B9%E0%A7%81%E0%A6%A4%E0%A6%B2 %E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87 %E0%A7%AA %E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F

ভারতের ওড়িশার কটকে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন মারা গেছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। মৃতদের সকলেই রোগী বলে জানা গেছে। আর আহতদের মধ্যে ৫ জন রোগী, বাকিরা হাসপাতালের কর্মী। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। 

সোমবার (১৬ মার্চ) ভোররাতে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে আগুন লেগে যায়। খবর পেয়েই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কর্তৃপক্ষের কাছে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। 

ঘটনার পরপরই ওড়িশার মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং হাসপাতাল পরিদর্শনে যান এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি জানান, ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছলেও আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন কয়েকজন রোগী দম বন্ধ হয়ে মারা যান।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মৃত রোগীদের নিকটাত্মীয়কে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

অগ্নিদগ্ধ আইসিইউ থেকে মোট ২৩ জন রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এর মধ্যে ৭ জন রোগীকে আইসিইউ থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় তাদের মৃত্যু হয়েছিল। ৩ জন রোগীর মৃত্যু পরে হয়েছে। আর রোগীদের সরিয়ে নিয়ে যেতে গিয়ে ৬ জন হাসপাতাল কর্মী আহত হয়েছেন। 



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By