বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব

সীমু দা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8 %E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AC

নিজের সম্পদের হিসাব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য অনুযায়ী, দেড় বছরে তার সম্পদে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি; শুধু ব্যাংক অ্যাকাউন্টে ৯ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই হিসাব তুলে ধরেন। পোস্টে তিনি জানান, বর্তমানে তার মালিকানায় আগের মতোই তিনটি ফ্ল্যাট রয়েছে, তার স্ত্রীর নামে রয়েছে একটি ফ্ল্যাট এবং একই পরিমাণ কৃষিজমি অপরিবর্তিত আছে।

ব্যাংক হিসাব হিসেবে তিনি একটি অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করেছেন, যেখানে বর্তমানে জমা রয়েছে ১ কোটি ২৩ লাখ টাকা। এর আগে গত বছরের জানুয়ারিতে প্রকাশিত সম্পদ ও আয়ের বিবরণীতে তিনি জানিয়েছিলেন, ওই অ্যাকাউন্টে তখন জমা ছিল ১ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ প্রেস সচিবের দায়িত্বে থাকার সময়ে অ্যাকাউন্টে অর্থ বেড়েছে ৯ লাখ টাকা।

এই বাড়তি অর্থের ব্যাখ্যায় তিনি বলেন, তার শ্যালক পূর্বে নেওয়া ৭ লাখ ৫০ হাজার টাকা ঋণ পরিশোধ করেছেন। এছাড়া তার বড় ভাই রমজান মাসে দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণের জন্য ২ হাজার ৫০০ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা সাময়িকভাবে ওই অ্যাকাউন্টে যুক্ত রয়েছে।

ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থের উৎস সম্পর্কে তিনি আরও জানান, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-তে দীর্ঘদিন কাজ করার সুবাদে প্রাপ্ত গ্র্যাচুইটি থেকেই এই অর্থ এসেছে। শফিকুল আলম ২০০৫ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এএফপিতে কর্মরত ছিলেন।

গত জানুয়ারিতে প্রকাশিত সম্পদের বিবরণীতে তিনি উল্লেখ করেছিলেন, ঢাকার শাহীনবাগে তার মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে এবং দনিয়ায় বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত আরও একটি ফ্ল্যাট আছে। পাশাপাশি তিনি ও তার স্ত্রী নিজ নিজ নামে ময়মনসিংহে একটি করে অ্যাপার্টমেন্টের মালিক।

এছাড়া নিজ জেলা মাগুরার গ্রামের এলাকায় তার মালিকানায় ৪০ শতক কৃষিজমি রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By