বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

স্বঘোষিত “জান্নাতি দল” জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে: নয়ন

সীমু দা
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8

ভোলা-৪ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘একটি স্বঘোষিত জান্নাতি দল ১২ ফেব্রুয়ারী জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে। তারা পরাজয়ের আবাস পেয়ে নির্বাচনকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের আওতায় এনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা করছেন। এই ইঞ্জিনিয়ারিং থেকে বাঁচার জন্য গোটা বাংলাদেশের মানুষ আজ দিশেহারা ও হতাশায় নিমজ্জিত। এই যদি হয় তাদের সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারনা, তাহলে তারা কেমন সৎ লোক, আপনারাই সেই সিদ্ধান্ত নিবেন।’

সোমবার (৯ ফেব্রুয়ারী) চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিদ্বন্দ্বী দল প্রসঙ্গে নুরুল ইসলাম নয়ন বলেন, ‘আমরা এমন একটি দলকে প্রতিদ্বন্ধী হিসেবে পেয়েছি। তাদের স্বাধীনতার সার্বভৌমত্বে অবদান ছিলো না বরং তারা বিপক্ষে অবস্থান নিয়েছিলো। একাত্তরে একদিকে ছিলো তাদের দাসত্বের শৃঙ্খল, আরেক দিকে ছিলো স্বাধীনতার জন্য মুক্তির সংগ্রাম। এরা দাসত্বের শৃঙ্খলকে সেদিন আলিংগন করেছিলো। শুধু তাই নায়, ওরা আমাদের কম বয়সী মা-বোনদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিলো। মা-বোনদের সম্মান, ইজ্জত ওরা সেদিন নিলামে তুলেছিলো। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে পাক বাহিনীর কাছে হত্যা করার জন্য তুলে দিয়েছিলো। ওরা বলে ‘সৎ লোকের শাসন চাই, আল্লাহ আইন চাই।’ আপনারা যদি আল্লাহ আইন চান তাহলে কৃষ্ণ নন্দিকে কেন মনোনয়ন দিয়েছিলেন? ওরা বলছে, রোজা আর পূজা সমান।’

তিনি আরো বলেন, ‘গত ১৬ বছরে ওরা একই চেহারায় আবির্ভুত হয়েছিলো। ফ্যাসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে। একদিকে ছিলো ফ্যাসিবাদকে চিরস্থায়ী বন্দোবস্ত করার অপচেষ্টা। অন্যদিকে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করার আকাঙ্খা। যার নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওরা কিন্তু গণতন্ত্রের আকাঙ্খাকে ধারণ করেনি। ওরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলো।’

সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিনসহ উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসয় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ ইকবাল টিটু, ফিরোজ আব্দুল্লাহ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By