বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মোংলায় জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

সীমু দা
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A8

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন উপলক্ষে একই সময় সভা ডাকা, আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য ও তার অনুসারীদের দ্বারা সহিংসতার সম্ভাবনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতের প্রার্থী। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা প্রেস ক্লাব অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জামায়াতে দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. মাও: আব্দুল ওয়াদুদ।

এসময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোংলার হেলিপ্যাড মাঠে আমাদের শেষ নির্বাচনী জনসভার নির্ধারন করা ছিল। আর ধানের শীষ প্রতীকের রামপালে জনসভা করার কথা। কিন্ত সেই রামপালের সভা বন্ধ করে একই সময় আমাদের জনসভার মাত্র ২০০ গজ দুরে বিএনপি জনসভা আয়োজন করেছে। এতে দুই প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা বলে আশংঙ্কা করছি।

এছাড়াও বিএনপি প্রার্থীর লাগামহীন, উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য, তাঁর অনুসারীদের সহিংস কর্মকাণ্ড নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে বলেও অভিযোগ করেন তিনি।

মোংলা-রামপালের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা প্রদানে চেষ্টা করা হচ্ছে বলে দাবী করছেন তিনি।

এছাড়া প্রতিপক্ষ প্রার্থীর লোকদের সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ড বর্তমান অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে। প্রশাসনকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের এ প্রার্থী।

এসময় তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন এবং গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সত্য ও বাস্তব তথ্য তুলে ধরার আহ্বান জানান।

সভায় উপজেলা জামায়াতে আমীর মাওলানা আবু হানিফ মল্লিক, নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, পৌর জামায়াতের আমীর এম, এ বারি, সেক্রেটারি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, পৌর নায়েবে আমীর মাওলানা মনিরুজ্জামান, শুরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ আনিসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জহির উদ্দিন বাবর, পৌর যুব জামায়াতের সভাপতি মোস্তাইন মোল্লা, এনসিপির যুগ্ম মূখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By