ইউক্রেনে সর্বশেষ রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক নারী ও তাঁর শিশুসন্তানসহ অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ইউক্রেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে রাশিয়া ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৪৯টি ড্রোন নিক্ষেপ করেছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বোহোদুখিভের একটি আবাসিক এলাকায় ড্রোন হামলায় এক নারী ও তাঁর ১০ বছর বয়সী ছেলে নিহত হন। এছাড়া উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলে ৭১ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ড্রোন হামলায় আরও একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানান, হামলায় একটি আবাসিক ভবন, গ্যাস পাইপলাইনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে “আরেকটি যুদ্ধাপরাধ” বলে আখ্যা দেন।
এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরীসহ অন্তত নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ওলেক্সান্দ্র হানঝা।
রাশিয়া এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও, দেশটি বরাবরের মতো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়া এমন দাবি করে আসছে।
হামলার ফলে তীব্র শীতের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ইউক্রেনের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সুমি ও চেরনিহিভ অঞ্চলের রেল অবকাঠামোতেও হামলা হয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);