ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। জানা গেছে, আগামীকাল সোমবার ও মঙ্গলবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। যদিও যথারীতিতে দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদে পাঠানো এক বার্তায় তা জানানো হয়। এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম। যদিও ঢাবি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বন্ধ থাকার কথা থাকলেও, ঢাবি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কোন ছুটি রাখা হয়নি।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);