টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বহুল আলোচিত ম্যাচটি যে কোনো মূল্যে মাঠে নামাতে মরিয়া হয়ে উঠেছে আইসিসি। এর জন্য এবার আলোচনা শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি কথা বলছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান সরকার দলকে এই ম্যাচ না খেলতে নির্দেশ দেয়। এর ফলে সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এরপর আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয় পিসিবির সঙ্গে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আইসিসি আলোচনার মাধ্যমে সমাধান চায়। তারা সংঘাত নয়, সমঝোতার পথেই এগোতে চায়।
ভারত ও পাকিস্তানের ম্যাচ ক্রিকেটে সবচেয়ে লাভজনক ইভেন্টগুলোর একটি। সম্প্রচার স্বত্ব, স্পন্সর ও বিজ্ঞাপন থেকে এই ম্যাচে কোটি কোটি ডলার আসে। এই ম্যাচ না হলে ধারণা করা হচ্ছে অন্তত ৬১৫০ কোটি টাকার ক্ষতি হবে আইসিসির। যার ফলে এই ম্যাচটা যে কোনো মূল্যে আয়োজন করতে চাইছে সংস্থাটি।
২০ দলের এই টুর্নামেন্ট শুরু থেকেই রাজনৈতিক টানাপোড়েনে আলোচিত। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। পরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়। এর প্রতিবাদ হিসেবে পাকিস্তানও সহ-আয়োজক ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়।
পাকিস্তান ইতোমধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে। ভারত ম্যাচে না খেললে পাকিস্তান দুই পয়েন্ট হারাবে। একই সঙ্গে তাদের নেট রান রেটেও বড় ধাক্কা লাগবে।
এদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তার দল ম্যাচের জন্য কলম্বোতে যেতে প্রস্তুত।
ভারত ও পাকিস্তান গত এক দশকের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না। দুই দল শুধু বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়। রাজনৈতিক টানাপোড়েনে এবার সেটাও বন্ধ হওয়ার যোগাড়।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);