শহীদ ওসমান হাদির হত্যাকারী ও চব্বিশের গণঅভ্যুত্থানে জড়িত গণহত্যাকারীদের ভারতে আশ্রয় দেওয়া, আইসিসিসহ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের একচেটিয়া আধিপত্য, গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে ভারতের হস্তক্ষেপ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য।
চব্বিশের গণঅভ্যুত্থানের রক্তঝরা চেতনাকে ধারণ করে এই মোর্চার উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে জোরালোভাবে ‘ভারত আউট’ স্লোগান উচ্চারণ করা হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দল, বিপ্লবী সংগঠন ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেবেন।
সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদ ওসমান হাদি চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। এই মিছিল ভারতের আগ্রাসন ও দালাল রাজনীতির বিরুদ্ধে জনগণের ক্ষোভ ও প্রতিরোধের বার্তা তুলে ধরবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);