বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

শাহজাদপুরে জেএসডি প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ

সীমু দা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A7%E0%A6%BE %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত তারা প্রতীকের প্রার্থী ইলোরা সোমাকে নির্বাচনী প্রচারণায় বাঁধা এবং হেনস্তা করার অভিযোগ তুলেছেন প্রার্থী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার পৌর সদরের পাড়কোলা মহল্লার নিজের বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ অভিযোগ তোলেন জেএসডি প্রার্থী ইলোরা। নির্বাচন কমিশনও একটি নির্দিষ্ট দলের কাছে বিক্রি হয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেএসডি প্রার্থী ইলোরা সোমা বলেন, “শাহজাদপুর উপজেলার পোরজনা বাজারে শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারনা করার সময় একটি বড় দলের কর্মীরা প্রচারণায় বাধা প্রদান করে বলে, তাদের প্রার্থী এমপি হয়ে গেছে। তাই আমার নিজের ভোটটা যেন নষ্ট না করে তাদের প্রার্থীকে দেই। বারবার নিজেকে একজন বৈধ প্রার্থী পরিচয় দেওয়ার পরেও তারা বলে, টাকা পয়সা নষ্ট করার দরকার নেই, আর ভোটটাও যেন নষ্ট না করে তাদের প্রার্থীকে দেই।”

এসময় তিনি নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন বড় দলের পক্ষ হয়ে কাজ করছে। বাকী প্রার্থীদের প্রতি কোন আগ্রহ নেই। শুধু বড় দলের প্রার্থীর কথাই শোনে।

এদিন ইলোরা সোমা আরও বলেন, তাদের কর্মীদের নিয়মিত একটি বড় দলের কর্মীরা হুমকি ধামকি দিচ্ছে। নির্বাচনের পর জেলে ভরে দিবে এবং বাড়ী ঘর ভাংচুর করবে বলে ভয় দেখাচ্ছে। এমনকি পুলিশ সেজে কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে ভয় দেখিয়ে ছেড়ে দিচ্ছে। এসব নিয়ে নির্বাচন কমিশন বা স্থানীয় প্রশাসন কেউই গুরুত্ব দিচ্ছে না।

নির্বাচনে এমন বাঁধা প্রদান, প্রার্থীকে হেনস্তা এবং কর্মীদের তুলে নিয়ে ভয়ভীতি প্রদর্শনের বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান জেএসডি মনোনীত প্রার্থী ইলোরা সোমা।

এব্যাপারে সিরাজগঞ্জ-০৬(শাহজাদপুর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন প্রার্থীর অভিযোগ অস্বীকার করে জানান, কোন প্রার্থীর জন্যই প্রশাসন এককভাবে কাজ করছে না এবং করতেও পারে না। আমরা সবার জন্যই সমানভাবে কাজ করছি। এছাড়াও আজ পর্যন্ত যে যে প্রার্থী অভিযোগ দিয়েছে তা গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তাছাড়াও জেএসডি প্রার্থী ইলোরা সোমা কোন লিখিত বা মৌখিক অভিযোগ দেননি। তিনি যদি অভিযোগ দেন তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By