বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ব্যালট বিপ্লবে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতির বিদায় হবে: মামুনুল হক

সীমু দা
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%9F %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%95

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাস ও দুর্নীতিকে বিদায় করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, চব্বিশের বিপ্লবের মাধ্যমে যাদের পুনর্বাসন হয়েছে, তাদের একটি অংশ আবার নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ নামক স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠেছে। জনগণ এবার ব্যালটের মাধ্যমেই এর জবাব দেবে। জনগণ এখন সচেতন। এবার সকলেই ১১ দলীয় জোট প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। রিকশা মার্কার জোয়ার বইছে।

তিনি আরো বলেন, বাংলার ইতিহাসে শাসকের রং ও পরিচয় বদলালেও শোষণের ধরন কখনো বদলায়নি । একসময় সাদা চামড়ার শাসক, পরে খান-পাঠান শাসক, আর স্বাধীনতার পর দেশীয় শাসক সবার হাতেই বাংলার মানুষ শোষিত হয়েছে। শাসকরা জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এই নির্বাচনের মাধ্যমে পেশিশক্তি ও কালো টাকা উৎখাত করতে হবে।

গণভোটের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে মামুনুল হক বলেন, আমরা প্রথম দিন থেকেই গণভোটের প্রশ্নে পরিষ্কার অবস্থানে আছি। যে কোনো মূল্যে বাংলাদেশে গণভোটের হ্যাঁ-কে জয়যুক্ত করতে হবে। জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া হবে না। জুলাই যোদ্ধাদের স্বপ্নের জুলাই বিপ্লবকে সফল করতে হলে গণভোটে হ্যাঁ-এর বিজয় নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি স্লোগান দিয়ে বলেন, একাত্তরের মার্কা রিকশা রিকশা, চব্বিশের মার্কা রিকশা রিকশা। সকলেই রিকশা মার্কায় ভোট দিয়ে ভালো মানুষকে সংসদে পাঠাবেন।

দুপুর থেকেই কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা থেকে মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় অংশ নেন। এতে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

খেলাফত মজলিসের কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী।

এছাড়াও জনসভায় খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান ও কর্মসূচি তুলে ধরেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By