বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

‘আ.লীগ নেতাদের পার করা লোকেরা এখন নির্বাচনে উল্লাস করছে’

সীমু দা
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%86%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেছেন, সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাদের যারা পার করে দিয়েছে, তারাই আজ নির্বাচনে অংশগ্রহণ করে আনন্দ-উল্লাস করছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা হাইস্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এসব ব্যক্তিরা চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং সেই চাঁদাবাজির একটি নির্দিষ্ট অংশ নিয়মিতভাবে দলের শীর্ষ নেতাদের কাছে পৌঁছে দিতে হয়। তিনি দাবি করেন, তাদের মাসিক টার্গেট দেওয়া হয়। অনেক সময় সেই লক্ষ্য পূরণ করতে না পেরে তারা এসে জানান যে আর পারছে না, কিন্তু দীর্ঘদিন দল করার কারণে সেখানেই থাকতে হয় এবং অন্যদের কাছেও চাঁদা আদায়ের চাপ দেওয়া হয়।

তিনি আরও বলেন, “ইতিমধ্যেই নীরবে একটি বিপ্লব ঘটে গেছে। মানুষ প্রস্তুত হয়ে আছে ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিতে।” তার দাবি, দেশের ব্যবসায়ীরা চাঁদাবাজি ও দখলবাজি থেকে মুক্তি চায়, সাধারণ মানুষ শান্তি চায়। এমনকি বিরোধী দলে থাকা অনেক কর্মীও ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিতে আগ্রহী।

নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটের দিন পর্যন্ত ঘরে ঘরে গিয়ে ১১ দলীয় জোটের বার্তা পৌঁছে দিতে হবে। প্রতিদিন আগের দিনের চেয়ে বেশি মানুষের কাছে যেতে হবে এবং আরও বেশি সময় মাঠে কাজ করতে হবে। তিনি ঘুম ও আরাম ত্যাগ করে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

জনসভায় কুমিল্লা-৫ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেনসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা বক্তব্য দেন। বক্তারা একটি সুন্দর ও স্বপ্নের বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ, জোটের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By