বগুড়ার শেরপুরে ডাব চুরি করার সময় গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরের উপজেলার উলিপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সজিব ওই এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সজিব আজ ভোরে একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির একটি ডাব গাছে চুরির উদ্দেশ্যে ওঠেন। কিন্তু ডাব পাড়ার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ সময় মরদেহের সঙ্গেই ডাব পাড়ার সরঞ্জাম থাকতে দেখা যায়।
নিহতের মা (পালক) মাসুদা বেগম জানান, রাত ৩টার দিকে সজিব নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিলেন। এরপর ভোরে তারা তার মৃত্যুর খবর পান।
নিহতের ভাই সোহেল রানা বলেন, সজিব রাত তিনটা পর্যন্ত বাড়িতেই ছিল। সকালে জানতে পারি সে ডাব চুরি করতে গিয়ে মারা গেছে। ঘটনাস্থলে তার মরদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পেশায় অটোরিকশা চালক সজিব নিয়মিত নেশা করতেন। নেশার টাকা জোগাড় করতেই তিনি মাঝেমধ্যে এ ধরনের চুরির পথ বেছে নিতেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);