বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

সীমু দা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ২:১৫ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%89%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8 %E0%A6%8F%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%AB%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%85%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0

দেশে উৎপাদিত দ্বিতীয় স্মার্টফোন অনার এক্স৫সি’র উন্মোচন করেছে অনার বাংলাদেশ। ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় নিয়ে স্মার্টফোনটিতে দীর্ঘস্থায়ী পারফরমেন্সের নিশ্চিতের পাশাপাশি যুক্ত করা হয়েছে স্মার্ট সব ফিচার।

অনার এক্স৫সি’র মূল্য নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা। দেশের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে দু’টি রঙে – মিডনাইট ব্ল্যাক ও ওশেন সায়ান। টেকসই ডিজাইন, ভালো পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যের কারণে এটি দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ স্মার্টফোন।

দীর্ঘদিন উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে অনার এক্স৫সি-তে যুক্ত করা হয়েছে অ্যান্টি-এজিং ডিউরাবিলিটি প্রযুক্তি, যা চার বছর পর্যন্ত ফোনটির পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করে। ল্যাব পরীক্ষায় দেখা গিয়েছে, ১ হাজার বার চার্জ দেওয়ার পরও ডিভাইসটির ব্যাটারি ৮৭ শতাংশের বেশি সক্ষমতা ধরে রাখতে পারে। ফলে, দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনটি নির্ভরযোগ্য পারফরমেন্স দিতে সক্ষম।

এই স্মার্টফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল এআই ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর এবং ৯০ হার্টজ অনার ফুলভিউ ডিসপ্লে। এছাড়াও, এতে আছে ৪ জিবি র‍্যাম (অনার র‍্যাম টার্বো ব্যবহার করে ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাল্টিটাস্কিং ও বিনোদনের জন্য উন্নত পারফরমেন্স নিশ্চিত করে।

অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুয়ো বলেন, “অনার এক্স৫সি দেশের বাজারে অনারের উন্মোচিত প্রথম স্মার্টফোন, যা সম্পূর্ণভাবে বাংলাদেশেই উৎপাদিত। এটি স্থানীয় উৎপাদনের প্রতি আমাদের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। পাশাপাশি, বাংলাদেশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত ও নির্ভরযোগ্য ডিভাইস তৈরির আমাদের অঙ্গীকারও এতে প্রতিফলিত হয়।”

এছাড়া, গ্রাহকদের সুবিধার জন্য অনার গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার। জিপি ব্যবহারকারীরা স্মার্টফোনটি কিনলে পাবেন ৭ দিনের মেয়াদে ৫জিবি ফ্রি ডাটা। পাশাপাশি থাকছে ৭ দিনের জন্য ১০জিবি ডাটা ৯৯ টাকায় এবং ৩০ দিনের জন্য ৪০জিবি ডাটা ২৯৮ টাকায়।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By