বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, যাবজ্জীবন কারাদণ্ড কবিরাজের

সীমু দা
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%83%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%A7%E0%A7%82 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0

মেহেরপুরে নিঃসন্তান এক গৃহবধূকে ধর্ষণের অপরাধে মোজা শেখ ওরফে মোজা কবিরাজ নামের এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় প্রদান করে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত মোজা কবিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোজা শেখ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর শেখপাড়ার মৃত হযরত আলীর ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করে।

মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলে, নিঃসন্তান এক গৃহবধূ চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়। আজ ওই মামলায় আদালত চূড়ান্তভাবে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছে। এ রায়ের মাধ্যমে সমাজে ধর্ষণের প্রবণতা কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার চিতল গ্রামের এক নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে কবিরাজ মোজা শেখের কাছে চিকিৎসা নিতে আসে। এ সময় কবিরাজ মোজা শেখ চিকিৎসার নামে স্বামী ও স্ত্রীকে একটি কক্ষে নিয়ে গিয়ে স্বামীকে অজ্ঞান করে গৃহবধূকে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগী দম্পতি ২০২১ সালের ৩ মার্চ মেহেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ মামলার তদন্ত শুরু করে ঘটনার সত্যতা পায়। পরে মেহেরপুর সদর থানার সাবেক অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ্ দারা খান ২০২১ সালের ২৯ নভেম্বর কবিরাজ মোজা শেখকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত কবিরাজ মোজা শেখকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মিয়াজান আলী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By