শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

সীমু দা
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১:০১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%81%E0%A6%83%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A6%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC

সৌদি আরবের শ্রমবাজারে নিজস্ব নাগরিকদের আধিপত্য বাড়াতে মার্কেটিং ও সেলস খাতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

সোমবার (১৯ জানুয়ারি) মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে যে এখন থেকে এই দুই খাতের প্রতিষ্ঠানগুলোতে অন্তত ৬০ শতাংশ কর্মী হতে হবে সৌদি নাগরিক। দীর্ঘদিনের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে প্রবাসীদের বদলে স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কয়েক লাখ প্রবাসী কর্মীর জন্য বড় দুঃসংবাদ। খবর সৌদি গ্যাজেটের। 

নতুন এই নিয়ম অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে অন্তত তিন জন কর্মী কাজ করেন তাদের মোট জনবলের অর্ধেকের বেশি স্থানীয়দের দিয়ে পূরণ করতে হবে। এর মধ্যে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার ও জনসংযোগ পদের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো সরাসরি সৌদিকরণ প্রক্রিয়ার আওতায় আসবে। এ ছাড়া সেলস খাতে বিক্রয় ব্যবস্থাপক থেকে শুরু করে আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞের মতো পদগুলোতেও প্রবাসীদের সুযোগ সংকুচিত করা হচ্ছে। সরকারি এই ঘোষণা আগামী তিন মাস পর থেকেই দেশজুড়ে কার্যকর শুরু হবে।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে, এসব পদে নিযুক্ত সৌদি কর্মীদের মাসিক ন্যূনতম বেতন হতে হবে ৫ হাজার ৫০০ রিয়াল। মূলত বেসরকারি খাতের শ্রমবাজারকে স্থানীয়দের কাছে আকর্ষণীয় করে তোলা এবং যোগ্য নাগরিকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। 

এই সিদ্ধান্তের ফলে মার্কেটিং ও সেলস পেশায় নিয়োজিত থাকা বিপুল সংখ্যক প্রবাসী কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলো থেকে আসা কর্মীদের ওপর এর প্রভাব হবে ব্যাপক। সৌদিকরণ প্রক্রিয়া জোরালো হওয়ার ফলে আগামীতে আরও অনেক খাত থেকে প্রবাসীদের বিদায় নিতে হতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক শ্রম বিশ্লেষকরা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By