শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

সীমু দা
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন
%E0%A6%97%E0%A6%AD%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE %E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9 %E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় অবস্থিত ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে প্রথম আগুনের উৎপত্তি ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের শেড ও আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। বাঁশ, ত্রিপল ও দাহ্য সামগ্রী দিয়ে তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত বিস্তার লাভ করে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

এদিকে আগুন লাগার খবরে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে বেরিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত আট বছরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্তত ২০ থেকে ৩০ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় ১০ হাজারের বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং বহু রোহিঙ্গা হতাহত হয়েছে। ঘনবসতি, অপরিকল্পিত অবকাঠামো ও পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঝুঁকি দিন দিন বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By