শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

শাকসু নির্বাচন বানচাল ষড়যন্ত্রের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A7%81 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%B7%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর প্রতিবাদে এবং নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, জুলাই অভ্যুত্থানের ৯ দফা দাবির অন্যতম ভিত্তি ছিল এদেশে ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক। যারা মব তৈরি করে বা দলীয় প্রভাব খাটিয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে চায়, তারা মূলত জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করছে।

তিনি আরও অভিযোগ করেন, এদেশের নির্বাচনবিরোধী শক্তি ভারত ও আওয়ামী লীগের সাথে সুর মিলিয়ে বিএনপি ও ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর মাধ্যমে তারা ছাত্র সমাজ ও জুলাই প্রজন্মের বিপক্ষে নিজেদের দাঁড় করিয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে শাকসু আয়োজনের দাবি জানান তিনি।

সমাবেশে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী বলেন, বিএনপি সবসময় ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পায়। তিন তিনবার ক্ষমতায় এসেও তারা কোনো নির্বাচন দেয়নি, আর এখনো তারা একই ষড়যন্ত্রে লিপ্ত।

সমাবেশে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম ছাত্রদলের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, মানুষের ভোটাধিকার আদায়ের জন্য ছাত্রদলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস থাকলেও, বর্তমানে তারা পরাজয়ের ভয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয়। মববাজি আর দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জুলাই প্রজন্ম কোনোভাবেই মেনে নিবে না।

এসময় অন্যান্যদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও জকসু ভিপি রিয়াজুল ইসলাম, ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহা. মহিউদ্দিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, অর্থ সম্পাদক আনিসুর রহমান এবং গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By