জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও ওয়ার্ড যুবদলের সভাপতিকে পদ ও দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রাতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু এবং ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদের যৌথ স্বাক্ষরে পৃথক দুটি বহিষ্কারাদেশ জারি করা হয়।
বহিষ্কারাদেশ সূত্রে জানাগেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান ও একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান দীর্ঘদিন যাবৎ দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে সুস্পষ্টভাবে জড়িত ছিলেন। তাদের কার্যক্রমে দল ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, সংগঠনকে শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);