শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ইসিতেও প্রার্থিতা ফিরে পেলেন না মহিউদ্দিন রনি

সীমু দা
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%93 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B0%E0%A6%A8%E0%A6%BF

রেলে অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে দেশজুড়ে পরিচিতি পাওয়া মহিউদ্দিন রনি এবার নির্বাচনি দৌড় থেকে ছিটকে গেলেন। রিটার্নিং কর্মকর্তার পর নির্বাচন কমিশনও (ইসি) তার আপিল আবেদন খারিজ করে দিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে রনির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে ইসি। এর আগে ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।

মনোনয়নপত্র বাতিলের মূল কারণ ছিল স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তথ্যে গড়মিল। রনি জানান, ইসি থেকে তাকে জানানো হয়েছে যে তার জমা দেওয়া স্বাক্ষরের মধ্যে ১০ জনের নমুনা যাচাই করতে গিয়ে ২ জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। এই ‘ভুয়া স্বাক্ষর’ বা তথ্যের অসামঞ্জস্যতার অভিযোগেই তার প্রার্থী হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত রয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বীদের মাঝে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামতে পারবেন।

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালানোর সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By