শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

বাঁচানো গেল না সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু মোর্শেদকে 

সীমু দা
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A7%87%E0%A6%A6%E0%A6%95%E0%A7%87

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া শিশু দুই ভাইবোনের মধ্যে মোরশেদ মারা গেছে। সোমবার (০৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ বিষয়ে হাসপাতালে থাকা স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্য সাফায়েত রায়হান বলেন, গত কয়েকদিন ধরে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায়, চট্টগ্রাম সিভিল সার্জনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় ছিলো শিশু মোরশেদ। আজ চিকিৎসাধীন অবস্থা সে মারা যায়। তার পিতা জেল হাজতে এবং মায়ের খোঁজ এখনো মিলেনি। হাসপাতালে তার দাদি রয়েছেন।

শিশুটির দাদি পারভীন আক্তার (৬৫) জানান, শিশুটির মরদেহ তাদের দেশের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়িতে নিয়ে যাওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, শিশু মোরশেদ চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা গেছে, তার মরদেহ মানিকছড়ি নিয়ে যাওয়া হবে। তার বোনকে যদি তার দাদি নিতে চায় তাহলে তাকেও দাদিকে দিয়ে দেওয়া হবে না হয় অন্য সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) গুরুতর অসুস্থ অবস্থায় মোর্শেদকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

অপরদিকে, মোর্শেদের চার বছর বয়সী বোন আয়েশাও বর্তমানে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি আছে। সে চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে।

এর আগে গত ২৮ ডিসেম্বর রাতে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকা থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে মেয়েশিশুটির বয়স চার ও ছেলেশিশুটির বয়স দুই বছর। কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে প্রথমে নিজের কাছে রাখেন মহিম উদ্দিন নামের সিএনজিচালিত এক অটোরিকশার চালক। বিষয়টি জানাজানি হওয়ার পর শিশু দুটিকে হেফাজতে নেয় উপজেলা প্রশাসন।

এরপর ৩০ ডিসেম্বর দুপুরে ওই দুই শিশুকে নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে যান আনোয়ারার ইউএনও তাহমিনা আক্তার। জেলা প্রশাসক তাদের চিকিৎসা ও যাবতীয় খরচের দায়িত্ব নেন। পরে দুই শিশুর মধ্যে মেয়েশিশুকে অটোরিকশাচালক মহিম উদ্দিনের জিম্মায় তুলে দেওয়া হয়। আর গুরুতর অসুস্থ ছেলেশিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By