শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ওয়াজ মাহফিল ঘিরে উত্তেজনা, বগুড়ার ধুনটে ১৪৪ ধারা জারি

সীমু দা
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ২:১১ অপরাহ্ন
%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9C %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%98%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A7%E0%A7%81%E0%A6%A8%E0%A6%9F%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%AA%E0%A7%AA %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

বগুড়ার ধুনট উপজেলায় একটি মসজিদের ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও এর আশপাশের ২০০ গজ এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ ছিল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই আদেশ জারি করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নান্দিয়ার পাড়া উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) মসজিদ কমিটির পক্ষ থেকে ২ জানুয়ারি (শুক্রবার) একদিনের এক ওয়াজ মাহফিলের ঘোষণা দেওয়া হয়েছিল। মাহফিলের স্থান হিসেবে নির্ধারিত ছিল নান্দিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। মসজিদ কমিটির পক্ষ থেকে সেখানে প্যান্ডেল নির্মাণসহ মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। তবে একই গ্রামে অবস্থিত প্রতিপক্ষ অন্য একটি মসজিদের কমিটির সাথে ওই মাঠ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। মাহফিল আয়োজনের খবর পেয়ে প্রতিপক্ষ গ্রুপটি এর তীব্র বিরোধিতা শুরু করে।

এ নিয়ে গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধুনট থানা পুলিশ উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসলেও কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা দেখা দেয়।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে ওই এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ বা জমায়েত করা যাবে না।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ওয়াজ মাহফিল এলাকা বর্তমানে পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পর মাহফিল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By