শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

রমজানের প্রস্তুতি নিন রজব মাস থেকে

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B0%E0%A6%9C%E0%A6%AC %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87

চলছে রজব মাস। রজব মাসকে রমজানের দরজা বলা হয়। রজব আর রমজানের মাঝে শুধু শাবান মাসের দূরত্ব। এ মাস রমজানুল মুবারককে স্বাগত জানানোর জন্য রুহানি ও শারীরিক প্রস্তুতি শুরু করার সবচেয়ে উপযুক্ত সময়। রমজানুল মুবারকের প্রকৃত ফায়দা সেই লোকেরাই পেতে পারেন, যারা পূর্ণ প্রস্তুতি নিয়ে এতে প্রবেশ করেন। কয়েকটি ধাপ অনুসরণ করে আমরা এ প্রস্তুতি শুরু করতে পারি-

আত্মসমালোচনা

বিগত দিনগুলোতে যেসব গুণাহ হয়ে গেছে, সেগুলোর আত্মসমালোচনা করতে পারেন। গুনাহের আত্মোপলব্ধি করে এ মাসকে কাজে লাগাতে পারেন আল্লাহর দিকে ফিরে আসার জন্য, তওবা করার জন্য এবং অতীতের ভুল-ত্রুটিগুলোর আন্তরিক অনুতাপ করার জন্য।

মুহাসাবা বা আত্মসমালোচনা মুমিনের অনেক বড় গুণ। রাসূলুল্লাহ (সা.) বলেন : ‘বুদ্ধিমান সেই ব্যক্তি, যে তার নফসের হিসাব নেয় এবং মৃত্যুপরবর্তী জীবনের জন্য কাজ করে; আর দুর্বল ওই ব্যক্তি, যে নিজের নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছেও আশা-আকাঙ্ক্ষা রাখে।’ (তিরমিযি, হাদিস নং-২৪৫৯)।

রোজার অভ্যাস গড়ে তুলুন

সপ্তাহে এক দুদিন রোজা রাখা শুরু করতে পারেন। এতে শরীর ও মন দুটিই রমজানে পূর্ণ মাস রোজার জন্য প্রস্তুত হয়ে যাবে।

কুরআন তিলাওয়াত

প্রতিদিন কুরআনের একটি নির্দিষ্ট অংশ পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। এর ফলে রমজানে খতমে কুরআনের পথ সহজ হয়ে যাবে।

কুরআন শেখা

যদি এখনো কুরআনের হরফ ও তাজবিদ শিখে না থাকেন, তাহলে আজ থেকেই এর চিন্তা করুন যাতে রমজানে সহিহ-শুদ্ধ তিলাওয়াত করতে পারেন এবং তিলাওয়াতের বরকত লাভ করতে পারেন। মনে রাখবেন, সঠিক তাজবিদসহ কুরআন পড়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। এ থেকে উদাসীনতা গুনাহের কারণ হয়।

গুনাহ বর্জন

রজব মাসে যতটা সম্ভব গুনাহ, অপ্রয়োজনীয় কথা ও কাজ ত্যাগ করা উচিত। এতে রমজানে অন্তর পবিত্র, পরিচ্ছন্ন ও ইবাদতের প্রতি আগ্রহী হয়ে উঠবে। জীবন থেকে অহেতুক ও সময় নষ্টকারী কাজগুলো বাদ দিন। যেমন : স্মার্টফোনের অযথা ব্যবহার, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, নিউজ চ্যানেল ইত্যাদি বাদ দিন। সম্পূর্ণরূপে বাদ দিতে না পারলে যথাসম্ভব ব্যবহার কমিয়ে দিন। এতে একাগ্র এবং পবিত্র অন্তর নিয়ে রমজানে প্রবেশ করা যাবে।

দোয়া

রাসূলুল্লাহ (সা.) এ মাসে বিশেষ দোয়া পড়তেন : ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা’বানা ওয়া বাল্লিগনা রামাদান’ (হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবানে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন)। (শুআবুল ঈমান : ৩৫৩৪)। বেশি বেশি এ দোয়ার আমল শুরু করুন।

রজব থেকে শুরু করলে শাবানে আরও বেশি প্রস্তুতি নেওয়া সহজ হয়ে যায়, আর পুরোপুরি প্রস্তুত অবস্থায় রমজানে প্রবেশ করা যায়। আল্লাহ আমাদের সবাইকে রজব-শাবানে উত্তম প্রস্তুতি নিয়ে রমজানে পৌঁছার এবং পূর্ণ বরকত হাসিল করার তাওফিক দান করুন। আমিন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By