শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

মনোনয়নপত্রে সন্তান ও নির্ভরশীলদের আয়কর তথ্য ঐচ্ছিক করল ইসি

সীমু দা
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B2%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%90%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে আয়কর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে দাখিলযোগ্য হলফনামায় প্রার্থীর সন্তান ও নির্ভরশীল ব্যক্তিদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান এখন থেকে ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ইতোমধ্যে সব রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরমের কতিপয় বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপভাবে স্পষ্টীকরণ করেছে।

(১) হলফনামার ক্রম ৬ ও ৭ এ বর্ণিত সম্পূর্ণভাবে নির্ভরশীলদের আয়ের উৎস এবং সম্পত্তি ও দায়ের বিবরণী সন্নিবেশ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১২ এর (৩০)(চ) এর সাথে সামঞ্জস্যপূর্ণ বিধায় তা সন্নিবেশের আবশ্যকতা রয়েছে।

(২) উল্লিখিত হলফনামার ক্রম ১০ এ আয়কর সংক্রান্ত তথা: (ক) সর্বশেষ আয়কর রিটার্ন জমার বিবরণ অংশে প্রদত্ত ছকের ক্রমিক ২, ৩ ও ৪ এ উল্লিখিত যথাক্রমে স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথা প্রদান ঐচ্ছিক মর্মে বিবেচিত হবে।

বর্ণিতাবস্থায়, সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদানও করেছে সংস্থাটি।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, আরপিওতে না থাকা সত্বেও মনোনয়ন জমা দেয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে, এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমাদের উদ্বেগ বুঝতে পেরে বিষয়টি স্পষ্ট করতে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে কমিশন।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By