শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

শীতকালে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয় কেন?

সীমু দা
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A7%87%E0%A6%A8

শীতকালে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়া একটি সাধারণ সমস্যা। অনেকেই মনে করেন, ফোনটা পুরোনো হয়ে গেছে বা ব্যাটারির সমস্যা হয়েছে, কিন্তু আসলে এটি একেবারে বৈজ্ঞানিক একটি ঘটনা। শীতের সময়ে তাপমাত্রা ১০-১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে এই সমস্যা দেখা দেয়।

বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার হয়, যা লিথিয়াম আয়নদের চলাচলের ওপর নির্ভর করে শক্তি উৎপন্ন করে। শীতকালে তাপমাত্রা কমে গেলে ব্যাটারির ভেতরের তরল ইলেকট্রোলাইট ঘন ও আঠালো হয়ে যায়, যার ফলে আয়নগুলোর চলাচল ধীর হয়ে যায় এবং ব্যাটারির রেজিস্ট্যান্স বাড়ে। এতে ব্যাটারি বেশি কাজ করে, ফলে দ্রুত চার্জ শেষ হয়ে যায়।

গবেষকরা জানিয়েছেন, শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় ব্যাটারির ক্ষমতা ৭০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

আইফোনের জন্য অ্যাপল জানিয়েছে, ঠান্ডা পরিবেশে ফোন নিজে থেকেই বন্ধ হয়ে যেতে পারে। তাদের মতে, আইফোনের আদর্শ তাপমাত্রা ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। স্যামসাংও সতর্ক করেছে যে, শীতে ফোন বেশি বিদ্যুৎ ব্যবহার করে এবং ফোনকে গরম রাখতে পকেটে রাখা উচিত।

পুরোনো ব্যাটারিতে এই সমস্যা আরও বেশি হয়। যেসব ফোনের ব্যাটারি ৫০০ বার বা তার বেশি চার্জ সাইকেল পার করেছে, সেগুলো শীতে দ্রুত চার্জ হারায়। কারণ পুরোনো ব্যাটারির রাসায়নিক গঠন ঠান্ডার প্রতি আরও সংবেদনশীল হয়ে পড়ে।

শীতকালে ঠান্ডা ফোনে চার্জ দেওয়ার বিষয়টি বিপজ্জনক হতে পারে। ঠান্ডা অবস্থায় লিথিয়াম আয়নগুলো ইলেক্ট্রোডে ঢুকতে পারে না, ফলে ধাতব লিথিয়াম জমে যায়, যা ব্যাটারির স্থায়ী ক্ষতি ঘটায় এবং চার্জ ধরার ক্ষমতা কমিয়ে দেয়। এমনকি এটি নিরাপত্তার ঝুঁকিও সৃষ্টি করতে পারে।

শীতকালে ব্যাটারি বাঁচাতে কিছু কার্যকর উপায়-

*ফোনকে চার্জ দেওয়ার আগে ঘরের তাপমাত্রায় আনুন।
*ফোন শরীরের কাছে, যেমন কোট বা জ্যাকেটের পকেটে রাখুন।
*ইনসুলেটেড বা মোটা কভার ব্যবহার করুন।
*লো-পাওয়ার মোড চালু রাখুন।
*১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় চার্জ দেওয়া এড়িয়ে চলুন।

তবে মনে রাখতে হবে, এই সমস্যা সাময়িক। ফোন উষ্ণ হলে ব্যাটারি আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে।

সূত্র : ইন্ডিয়া টুডে



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By