শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ
লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

হালুয়াঘাটে বাড়ছে শীতের তীব্রতা

সীমু দা
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A7%80%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE

সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে হিমেল হাওয়ার প্রভাবে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ভোর ও সন্ধ্যায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার কারণে সকাল পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, ফলে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। শনিবার সকালে কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ছে। খেটে খাওয়া মানুষ, বিশেষ করে কৃষক, দিনমজুর ও শ্রমজীবীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা । এ সময় প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

এদিকে শীত বাড়লেও অনেক দরিদ্র ও অসহায় মানুষের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র নেই। তবে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনীতিক ব্যক্তিরা ও সামাজিক সংগঠনগুলো শীতবস্ত্র বিতরণ ইতিমধ্যেই শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন হালুয়াঘাটসহ আশপাশের এলাকায় শীতের তীব্রতা আরও বাড়তে পারে। ফলে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By