শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত আন্দ্রে রাসেলের

সীমু দা
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

নিলামের ঠিক আগে সবাইকে অবাক করে দিয়ে আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানান, আইপিএলে আর কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন না তিনি। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে সম্প্রতি রিলিজ করে দিয়েছে। ৩৭ বছর বয়সী এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার জানিয়েছেন, ২০২৬ মৌসুমে কেকেআরের সাপোর্ট স্টাফে পাওয়ার কোচ হিসেবে যোগ দেবেন তিনি।

এক বিবৃতিতে রাসেল বলেছেন, ‘‘আইপিএলে অসাধারণ সময় কেটেছে। ছক্কা হাঁকানো, ম্যাচ জেতানো, এমভিপি হওয়া, অসংখ্য স্মৃতি । এই সিদ্ধান্ত নেওয়ার পর মনে হয়েছে এই সময়টিই সেরা। আমি চাই না ধীরে ধীরে ম্লান হয়ে যেতে। একটা উত্তরাধিকার রেখে যেতে চাই। অবসরের সময় যেন মানুষ বলে, ‘কেন? আরও তো খেলতে পারতে,’ এটা যেন বলতে না পারে,‘অনেক আগেই এমনটা করা উচিত ছিল।’’

১২ মৌসুমে ১৪০ ম্যাচ খেলেছেন রাসেল। ব্যাট হাতে ১৭৪.১৮ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৬৫১ রান। বল হাতে নিয়েছেন ১২৩ উইকেট, ইকোনমি ৯.৫১। সেরা বোলিং ফিগার ৫/১৫। সব মিলিয়ে আইপিএলের অন্যতম ভয়ঙ্কর অলরাউন্ডার তিনি।

লোয়ার অর্ডারে বিধ্বংসী ব্যাটিং তাকে টুর্নামেন্টের অন্যতম ভয়ঙ্কর ফিনিশারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। টুর্নামেন্টে তার ছক্কা ২২৩টি। আইপিএল ইতিহাসে যা সপ্তম সর্বোচ্চ। তার সামনে আছেন শুধু ক্রিস গেইল, রোহিত শর্মা, বিরাট কোহলি, এমএস ধোনি, এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড ওয়ার্নার।

আইপিএল থেকে অবসর নিলেও রাসেল জানিয়েছেন, তিনি বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ঠিকই খেলবেন। 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By