শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মেসির জোড়ায় প্লে-অফে এগিয়ে গেলো ইন্টার মায়ামি

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন

লিওনেল মেসি ও তাদেও অ্যালেন্দের জোড়া গোলই ছিল যথেষ্ট। তাদের নৈপুণ্যে ন্যাশভিলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। তাতে এমএলএস কাপ প্লে-অফের পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে দলটি।

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি মেসি ম্যাচের ১০ মিনিটেই গোলের সূচনা করেন। এরপর ৩৯ মিনিটে যোগ করেন নিজের দ্বিতীয় গোল। পরে স্বদেশি অ্যালেন্দের ৭৩ ও ৭৬ মিনিটের গোল দুটিও বানিয়ে দেন মেসি। 

ইন্টার মায়ামি তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় রাউন্ডে উঠেছে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে এফসি সিনসিনাটি। তারা আরেক সিরিজে কলম্বাসকে ২-১ গোলে হারিয়েছে।

গত তিন মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার লজ্জা থেকে বাঁচতে মূল ভূমিকা রেখেছেন ৮বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। গত বছর তারা আটলান্টার কাছে হেরেছিল। আর ২০২২ সালে হারে নিউইয়র্ক সিটির কাছে।

তবে ইন্টার মায়ামি ম্যাচে ছিলেন না দলের তারকা উরুগুয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ন্যাশভিলের বিপক্ষে আগের ম্যাচে সহিংস আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি।

মৌসুমের সর্বোচ্চ গোলদাতা মেসি ম্যাচের শুরুতেই মায়ামিকে এগিয়ে দেন। প্রতিপক্ষের দিক পরিবর্তিত বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের সামনে থেকে বাঁ পায়ের শটে পাঠান জালে। 

হাফটাইমের ছয় মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এবার তিনি ১৯ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার মাতেও সিলভেত্তির পাস থেকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে শট নেন।

অ্যালেন্দে প্রথম গোলটি করেন মেসি ও জর্দি আলবার দুর্দান্ত পাসে গোলমুখে দাঁড়িয়ে। এরপর মেসির লং পাস থেকে চিপ করে জালে পাঠান নিজের দ্বিতীয় গোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By