শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

কানাডার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

কানাডার সঙ্গে বিনিময় পুনরায় শুরু করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে ইচ্ছুক চীন। এমনটাই বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কানাডার পররাষ্ট্রমন্ত্রীর অ্যানিতা আনন্দের সঙ্গে কথা বলার পর, চীনের এমন আগ্রহ প্রকাশ পেয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, তবে কোন কোন খাতগুলোতে সহযোগিতা হবে তা স্পষ্ট করেননি পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন কানাডার সঙ্গে যোগাযোগ শক্তিশালী করতে ইচ্ছুক। সেই লক্ষ্যে দু’দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য বিভাগের মধ্যে সমন্বয় বাড়িয়ে তাদের সংশ্লিষ্ট উদ্বেগগুলো উপযুক্তভাবে সমাধান করা যেতে পারে।

অ্যানিতা আনন্দের সঙ্গে এক ফোনালাপের পর এই মন্তব্যগুলো করেন ওয়াং।

এর আগে গত মাসে দক্ষিণ কোরিয়ার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) ফোরামের পার্শ্বমঞ্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকে উভয় নেতা বাণিজ্য বিষয়ক বিষয় (কৃষি এবং বৈদ্যুতিক যানবাহন) নিয়ে আলোচনা করেছেন।

ওয়াং আরও বলেন, দুই নেতার বৈঠক বিগত কয়েক বছরের অস্থিরতার পর দ্বিপাক্ষিক সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনার প্রতীক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By