শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

অস্ট্রেলিয়ায় গাড়ি জনতার ভিড়ে ঢুকে পড়ায় আহত ৯

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় গাড়ির প্রতিযোগিতা অনুষ্ঠানের সময় জনতার ভিড়ে একটি গাড়ি ঢুকে পড়ে। এতে ৯ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাতে ওয়ালচা শহরে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, ওয়ালচা শহরে অনুষ্ঠিত একটি রেসের সময় অংশগ্রহণকারী একটি গাড়ি বেড়া ভেঙে গ্যালারিতে উঠে যায়।

বার্ষিক ওয়ালচা মোটরসাইকেল র‌্যালির অংশ হিসেবে অনুষ্ঠিত এই রেসটি ছিল একটি গাড়ির প্রতিযোগিতা—এ ধরনের মোটরস্পোর্টে চালকেরা ইচ্ছাকৃতভাবে তাদের যানবাহন একে অপরের সঙ্গে ধাক্কা দেন।

পুলিশ জানিয়েছে, আহত দর্শকদের বয়স ২০ থেকে ৭৫ বছরের মধ্যে। গুরুতর আহত ব্যক্তি হলেন ৫৪ বছর বয়সি এক ব্যক্তি।

ঘটনার তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির আগে প্রতিযোগিতার সময় ২৭ বছর বয়সি চালকের গাড়ির সাথে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়েছিল বলে তাদের জানানো হয়েছে।

ওয়ালচা মোটরসাইকেল র‌্যালির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে ওয়ালচা কাউন্সিল বলেছে, তারা “এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় হতবাক ও মর্মাহত”।

কাউন্সিল বলেছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে।

তদন্ত শেষ হওয়ার আগে কোনও মন্তব্য করা অনুচিত হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উত্তর টেবলল্যান্ডস অঞ্চলের পার্লামেন্ট সদস্য ব্রেন্ডান ময়লান ঘটনাস্থলে জরুরি সেবা কর্মী ও অন্যান্যদের দ্রুত ও অত্যন্ত পেশাদারি কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

সাবেক উপপ্রধানমন্ত্রী ও বর্তমান নিউ ইংল্যান্ডের আইনপ্রণেতা বার্নাবি জয়েস তার ফেসবুকে লিখেছেন, দুর্ঘটনায় আহতদের প্রতি তার চিন্তা, প্রার্থনা ও আশা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By