শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্থগিত করলো থাইল্যান্ড

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কম্বোডিয়ার সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন স্থগিতের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। ল্যান্ডমাইন বিস্ফোরণে এক থাই সেনা আহত হওয়ার পরদিন মঙ্গলবার (১১ নভেম্বর) তারা এমন সিদ্ধান্ত নিলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্যাংককের অভিযোগ, দুদেশের বিতর্কিত সীমান্ত এলাকায় নতুন করে স্থলমাইন পুঁতেছে কম্বোডিয়া। সেরকমই একটি সোভিয়েত-নির্মিত পিএমএন-২ অ্যান্টি-পারসোনেল মাইন বিস্ফোরণে সোমবার চার জন থাই সেনা আহত হয়েছেন, যাদের একজন পা হারিয়েছেন।

থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত বলেছেন, (বিস্ফোরণের ঘটনায়) কম্বোডিয়ার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি কোনও (সন্তোষজনক) ব্যাখ্যা বা পদক্ষেপ না দেখা যায়, থাইল্যান্ড যুদ্ধবিরতির ঘোষণা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে।

দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কম্বোডিয়ার সঙ্গে সব চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন আংকাসাকুলকিয়াত। তবে, নতুনভাবে ল্যান্ডমাইন পোঁতার অভিযোগ অস্বীকার করেছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে তারা বরং পুরোনো মাইনফিল্ডের ধারে-কাছে টহল এড়াতে থাইল্যান্ডকে সতর্ক করেছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, অক্টোবর মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি তারা অঙ্গীকারবদ্ধ।

এদিকে, যুক্তরাষ্ট্র ঘটনাটি খতিয়ে দেখছে উল্লেখ করে দুই প্রতিবেশী দেশকে শান্তি বজার রাখার আহ্বান জানিয়েছে। এর আগে, মালয়েশিয়ায় অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের নেতারা ভারী অস্ত্র প্রত্যাহার ও ১৮ জন কম্বোডীয় যুদ্ধবন্দি ফেরতের বিষয়ে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।

থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের ৮১৭ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্তের বিভিন্ন অনির্ধারিত অংশ নিয়ে এক শতাব্দীর বেশি সময় ধরে বিরোধে জড়িয়ে আছে। ১৯০৭ সালে ফরাসি ঔপনিবেশিক শাসনামলে আঁকা মানচিত্রের ভিত্তিতে তৈরি এই সীমারেখা দেশ দুটির মধ্যে বারবার রক্তক্ষয়ী সংঘাতের কারণ হয়েছে।

সর্বশেষ চলতি বছর জুলাই মাসে দুদেশ আবারও সংঘাতে জড়িয়ে পড়ে। এই দফায় পাঁচ দিনের সংঘাতে অন্তত ৪৮ জন নিহত ও প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সীমান্ত অঞ্চলে একাধিক ল্যান্ডমাইন বিস্ফোরণের পর এবারের সংঘাত শুরু হয়।

জুলাইয়ের পর থেকে অন্তত সাত জন থাই সেনা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By