শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী নয় সিরিয়া

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:০৮ পূর্বাহ্ন

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আপাতত কোনও সরাসরি আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি সোমবার (১০ নভেম্বর) এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সীমান্ত রয়েছে, আর দেশটি আমাদের গোলান উপত্যকা ১৯৬৭ সাল থেকে দখল করে রেখেছে। এ অবস্থায় আমরা সরাসরি আলোচনায় যাবো না। তবে যথাযথ সমঝোতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হয়তো আমাদের সহায়তা করবে।

আল-শারা একদিকে যখন নিজের এই অবস্থান প্রকাশ করলেন, অন্যদিকে তখন ট্রাম্প তার আব্রাহাম অ্যাকর্ডস আবারও সক্রিয় করে ইসরায়েলের সঙ্গে ওই অঞ্চলের সবার সম্পর্ক স্বাভাবিক করার তোড়জোড় করছেন।

আব্রাহাম অ্যাকর্ডস হচ্ছে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া, যা নিজের প্রথম মেয়াদে উপস্থাপন করেছিলেন ট্রাম্প। সৌদি আরব এবং সিরিয়া ওই চুক্তিতে যুক্ত হবে বলে কিছু দিন আগেও আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে আল-শারার স্পষ্ট বক্তব্য হলো, অন্যান্য দেশের সঙ্গে সিরিয়ার বাস্তবতার বিস্তর ফারাক রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারের অনুবাদ অনুযায়ী, আল-শারা বলেন, ইসরায়েল এখনও গোলান উপত্যকার দখল ধরে রেখেছে। গত বছর বাশার আল-আসাদের পতনের পর দখলীকৃত এলাকা আরও বিস্তৃত করেছে তারা। আমি মনে করি, আব্রাহাম অ্যাকর্ডে অন্যান্য স্বাক্ষরকারীর সঙ্গে দামেস্কের বাস্তবতা ভিন্ন।

২০২০ সালে উপস্থাপনের পর আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By