শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

ভেনেজুয়েলার বিষয়ে বৈঠক করছেন মার্কিন কর্মকর্তারা

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:২৪ পূর্বাহ্ন

ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের বিকল্প নিয়ে এখন পর্যন্ত তিন দফা বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ ভেনেজুয়েলার উপকূলে গত দুই মাসে একাধিক প্রাণঘাতী হামলা হয়েছে। এরপর ক্যারিবিয়ানে এফ-৩৫ যুদ্ধবিমান, বিমানবাহী রণতরি এবং পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন। চলতি সপ্তাহের শুরুরদিকে জেরাল্ড ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপও লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করে—যার সঙ্গে রয়েছে ৭৫টির বেশি সামরিক বিমান ও পাঁচ সহস্রাধিক সেনা।

শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দেন, ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে পাঁচজন মার্কিন কর্মকর্তা বলেছেন, হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলের বৈঠকগুলো চলতি সপ্তাহেই হয়েছে।

তাদের মধ্যে তিনজন নিশ্চিত করেছেন, একটি বৈঠক হয়েছে শুক্রবার। হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিল প্রেসিডেন্টকে নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেয় এবং সাধারণত ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার এটির নেতৃত্ব দেন।

একজন কর্মকর্তা জানান, বুধবার একটি ছোট বৈঠক হয়। এরপর বৃহস্পতিবার আরেক বৈঠকে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনসহ অনেকে।

হোয়াইট হাউজ এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ট্রাম্প বৃহস্পতিবার সিচুয়েশন রুমে বৈঠকে যোগ দেন এবং কয়েকটি বিকল্প নিয়ে ব্রিফিং পান। অবশ্য আলোচ্য বিকল্পের বিষয়ে রয়টার্স কিছুই জানতে পারেনি। তবে এর আগে ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর সম্ভাবনার কথা ইঙ্গিত করেছিলেন।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন।

অবশ্য এই অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বারবার বলেছেন যে, তিনি ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন চাইছেন না।

গত আগস্টে ওয়াশিংটন মাদুরোকে গ্রেফতারের তথ্য দিলে পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করে পাঁচ কোটি ডলার করেছে। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে মাদক কার্টেল ও অপরাধী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের অভিযোগ করেছে।

এ পর্যন্ত মার্কিন বাহিনী ওই অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। পেন্টাগন ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে অন্তত ২০টি হামলা চালিয়েছে, যাতে ৮০ জন নিহত হয়েছে।

ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও আইনি বিশেষজ্ঞরা এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কিছু ইউরোপীয় মিত্রও সমালোচনা করেছে।
রয়টার্স/ইপসোস পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে, ভেনেজুয়েলা থেকে মাদক পাচার থামাতে মার্কিন সামরিক শক্তি প্রয়োগে মাত্র ৩৫ শতাংশ জনসমর্থন রয়েছে।

সম্প্রতি ভেনেজুয়েলার প্রতিবেশী কলোম্বিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে। ট্রাম্প ও কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো প্রকাশ্যে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By