শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

যে কারণে আলোচনায় তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:৩৩ পূর্বাহ্ন

আরটিভিতে প্রচার চলতি তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’। ২৫০ পর্বের ধারাবাহিকটি এরই মধ্যে ৫০ পর্ব প্রচার হয়েছে। গত পহেলা আগস্ট থেকে ধারাবাহিকটি প্রচারে আসতেই দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি ৫০ পর্ব প্রচার হলে দর্শকমহলে তুমুল সাড়া ফেলেছে।

আরটিভির পর্দায় তুর্কি এই ধারাবাহিকটি প্রচারে আসতেই গ্রাম ও শহরের দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বাংলা ডাবিং করা ধারাবাহিকটি দেখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভালো লাগার প্রতিক্রিয়া জানিয়েছেন।

মোস্তফা কারায়েল নামের এক পুলিশ কর্মকর্তা এই নাটকের মূল চরিত্র। নীতিবান একজন পুলিশ কর্মকর্তা তিনি। মোস্তফার পুরো পৃথিবী বলতে তার একমাত্র ছেলে। বাবা-ছেলের সুন্দর একটি গল্প ফুটে উঠেছে এই ধারাবাহিকটিতে। সমালোচকরা মনে করেন, গল্পটি দ্রুত আলোচনার কেন্দ্রতে আসার কারণ এটাই।

একইসঙ্গে রোমান্টিক থ্রিল রয়েছে এতে। একবার চোরাচালানকারীদের একটি চক্র ধরতে গিয়ে ফেঁসে যান মোস্তফা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়। ওই মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় মোস্তফার। তখন তার ছেলের দায়িত্ব নেয় তার শ্বশুর। অন্যদিকে, মোস্তফার সঙ্গে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ঘটান ক্রমে একদিন মোস্তফা জানতে পারে আইসেগুল শহরের সব থেকে বড় গডফাদার বাহরির মেয়ে।

বাবা ছেলের গল্প আবার নতুন করে প্রেমে পড়া, আবার গডফাদারের সঙ্গে দণ্ড। এভাবেই এগিয়ে যায় তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’র গল্প।

মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার প্রমুখ। পুরস্কারপ্রাপ্ত সিরিয়ালটি আইএমডিবি রেটিং ৮.২/১০। সিরিজের একটি দৃশ্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By