বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

প্রবাস জীবনের গল্পে মুশফিক-মাহি

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:২৩ পূর্বাহ্ন

প্রবাসী জীবনের অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং সামিরা খান মাহি। নাটকের নাম ‘শুধু তোমারই অপেক্ষায়’। নির্মাণ করেছেন বি ইউ শুভ। 

সম্পাদনার টেবিলে থাকা এই নাটকটি প্রসঙ্গে বি ইউ শুভ বলেন, ‘এটি একটি পরিবারের গল্প, যেখানে প্রবাসী বাঙালীদের জীবনকে বিশেষভাবে দেখানো হয়েছে। দর্শক রোমান্সের পাশাপাশি কমেডির স্বাদও পাবেন এতে। শুটিংয়ে আমরা রেড ক্যামেরা ব্যবহার করেছি, যা সাধারণত নাটকে সচরাচর দেখা যায় না। টানা চারদিন শুটিং করে নির্মাণের মান আরও বাড়ানোর চেষ্টা করেছি। গল্প ও পরিকল্পনার প্রতিটি ধাপে অতিরিক্ত মনোযোগ দিয়েছি। আমি আশা করি, নাটকটি দেখলে দর্শক হতাশ হবেন না।’ সব মিলিয়ে রোমান্স, পরিবার ও প্রবাসী জীবনের অভিজ্ঞতা—তিনের মিশেলে সাজানো এই নতুন নাটকটি দর্শককে নতুন অভিজ্ঞতা দেবে বলেই প্রত্যাশা পরিচালকের। 

২০১১ সালে অপূর্ব ও শখকে নিয়ে ‘চেনা চেনা লাগে’ নাটকের মাধ্যমে পরিচালনায় যাত্রা করেন বি ইউ শুভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By