শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

লেবানন সীমান্তে ইসরায়েলের দেয়াল, জাতিসংঘে অভিযোগ জানাবে লেবানন

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:১৩ পূর্বাহ্ন

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করতে যাচ্ছে লেবানন। কারণ ইসরায়েল লেবাননের দক্ষিণ সীমান্তে যে কংক্রিটের দেয়াল নির্মাণ করছে, তা ‘ব্লু লাইন’ অতিক্রম করে লেবাননের ভেতরে ঢুকে গেছে বলে অভিযোগ করেছে লেবাননের প্রেসিডেন্সি। শনিবার (১৫ নভেম্বর) লেবাননের প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানায়, নতুন দেয়াল নির্মাণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১ লঙ্ঘন করছে। এটি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিকও শুক্রবার বলেন, দেয়াল নির্মাণের কারণে ৪,০০০ বর্গমিটারের বেশি লেবাননি ভূখণ্ড স্থানীয় মানুষের জন্য অপ্রবেশযোগ্য হয়ে গেছে।

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী-ইউএনআইএফআইএল ইতোমধ্যে দেয়াল অপসারণের অনুরোধ জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেনি।

এটি ২০২২ সাল থেকে শুরু হওয়া বৃহত্তর আইডিএফ নিরাপত্তা পরিকল্পনার অংশ।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে উত্তরের সীমান্তে শারীরিক নিরাপত্তা জোরদারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্লু লাইন হলো জাতিসংঘ নির্ধারিত সীমারেখা, যা লেবাননকে ইসরায়েল ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে পৃথক করে। ২০০০ সালে ইসরায়েল যখন দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে, তখন তারা এই ব্লু লাইনে ফিরে যায়।

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ইউএনআইএফআইএল লিতানি নদী থেকে ব্লু লাইন পর্যন্ত এলাকায় কার্যক্রম পরিচালনা করে। এতে ৫০টি দেশের ১০,০০০-এর বেশি শান্তিরক্ষী এবং ৮০০-এর বেশি বেসামরিক কর্মী কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By