বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

রুবাবাকে প্রত্যাহার করে নিলেন ইরফান!

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

সোশ্যালে ভয়ংকর তোপের মুখে পতিত হয়েছেন সময়ের অন্যতম অভিনেতা ইরফান সাজ্জাদ। তোপ থেকে নিজেকে বাঁচাতে প্রথমে ব্যাখ্যা পরে নিজের দেয়াল থেকে বিসিবি পরিচালক রুবাবাকে প্রত্যাহার করে নিলেন। 

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক হিসেবে যোগ দিয়েছেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) প্রথম বোর্ড সভাতেও অংশ নেন তিনি। এটি নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন ইরফান। রুবাবার ছবি দিয়ে লেখেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নাই।’

স্বাভাবিক। অভিনেতার এমন পোস্টে আগুন ধরে যায় সোশ্যাল হ্যান্ডেল হয়ে মিডিয়ায়। শুরু হয় তুমুল বিতর্ক। অনেক নেটিজেনই ইরফানের পোস্টকে কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী বলে আখ্যা দেন।  বেশিরভাগই দাবি করেন, এমন মন্তব্যের জন্য ইরফান যেন প্রকাশ্যে ক্ষমা চান এবং ভবিষ্যতে নারীদের সম্পর্কে এমন মন্তব্য থেকে বিরত থাকেন।

এই বিতর্ক ছড়িয়ে পড়লে ইরফান সাজ্জাদ সেই পোস্টের মন্তব্যের ঘরে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, ‘আমি সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মকভাবে লেখা হয়েছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তিনি খুব মেধাবী ও সুন্দর। আমি বোঝাতে চেয়েছিলাম, এত ভালো একজন মানুষ বিসিবিতে এলেন, এখনও যদি খেলোয়াড়রা পারফর্ম না করে তাহলে দোষ কার?’

তাতেও আসলে শেষ রক্ষা হচ্ছিলো না। বিতর্ক যেন দাবানল হয়ে উঠছিলো। শেষে পোস্টটি ডিলেট করেন ইরফান সাজ্জাদ। জানান, অনেকে ভুল বুঝেছেন বলেই পোস্টটি তিনি প্রত্যাহার করে নিয়েছেন।

প্রত্যাহারের পর ইরফান লেখেন, ‘পাবলিক তো উল্টপাল্টা কমেন্ট করবেই। যেহেতু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি পোস্ট সরিয়ে নিচ্ছি।’ সঙ্গে অনুরোধ করেন, ‘না বুঝে ঘৃণা ছড়াবেন না।’বলা দরকার, এমন বিতর্কের মাঝেই আজ (৫ নভেম্বর) থেকে সম্প্রচারে এসেছে ইরফান অভিনীত আলোচিত সিরিজ ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, খাইরুল বাশার, সুনেরাহ বিনতে কামাল, মনিরা মিঠু, নাদের চৌধুরী, বড়দা মিঠু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By