শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ক্যাটরিনা ও নবজাতক সুস্থ, জানিয়েছে হাসপাতাল সূত্র

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

বলিউড তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ শুক্রবার (৭ নভেম্বর) সকালে এক যৌথ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তাদের প্রথম সন্তানের আগমনের খবর জানিয়েছেন।

তারা লিখেছেন, ‘আমাদের আনন্দের ছোট্ট পুতুল এসে গেছে। অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা নিয়ে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি। ৭ নভেম্বর, ২০২৫– ক্যাটরিনা ও ভিকি।’

মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ক্যাটরিনা সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতালের নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, মা ও নবজাতক দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন, যদিও এখনও হাসপাতাল থেকে ছাড়পত্রের তারিখ নির্ধারিত হয়নি।

সূত্রটি জানায়, ‘ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল আজ (শুক্রবার) সকালে এইচএন রিলায়েন্স হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও শিশু দুজনেই ভালো আছেন।’

আরও জানানো হয়, পুত্রসন্তানের জন্ম সকাল ৮টা ২৩ মিনিট ১৮ সেকেন্ডে; মা ও নবজাতক দুজনেই স্থিতিশীল। ছাড়পত্র এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে দম্পতি প্রথমবারের মতো তাদের গর্ভাবস্থার খবরটি প্রকাশ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক পোলারয়েড ছবিতে দেখা যায়, ভিকি কৌশল স্নেহভরে ক্যাটরিনার বেবি বাম্প জড়িয়ে আছেন।

তারা ছবিটির ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের পথে, ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে।’

এদিকে পুত্রের বাবা-মা হওয়ার সুখবরটি প্রকাশের পরই বলিউড অঙ্গন অভিনন্দনের বার্তায় ভরে ওঠে। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস মন্তব্য করেন, ‘খুব খুশি! অভিনন্দন।’

কারিনা কাপুর খান লেখেন, ‘ক্যাট, বয় মামা ক্লাবে স্বাগতম! তোমার ও ভিকির জন্য ভীষণ খুশি।’ পরিণীতি চোপড়া বলেন, ‘অভিনন্দন, নতুন মা-বাবা!’

সোনম কাপুর আহুজা লিখেন, ‘অসাধারণ খবর, দুজনকেই ভালোবাসা।’ রাকুল প্রীত সিং উচ্ছ্বসিতভাবে লেখেন, ‘ওহ মাই গড! অভিনন্দন তোমাদের দুজনকে! খুব খুশি!’

উল্লেখ্য, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By