শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

হুনানে মরিচের নতুন জাত, মিলছে চারগুণ ফলন

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

চীনের হুনান প্রদেশের শাওতোং এলাকায় মরিচের একটি নতুন জাত সফলভাবে উৎপাদন করা হয়েছে। বড় আকারের এই জাতের উদ্ভাবন মরিচ চাষে বড় পরিবর্তন আনতে পারে। এতে কৃষকের আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।

২৫ বছর আগে হুনান কৃষি বিজ্ঞান একাডেমির সবজি গবেষণা ইনস্টিটিউটের গবেষক লি পেই একটি দল নিয়ে এই বিশেষ জাতের উন্নয়ন শুরু করেন।

দীর্ঘ গবেষণায় তারা এ মরিচের জাত উন্নয়ন করেছেন, যা শুধু হুনান নয়—বেইজিং, শাংহাই ও কুয়াংচৌতেও চাষের উপযোগী। লি পেই বলেন, ‘এক্ষেত্রে মূল উদ্ভাবনটি হলো উপরের দিকের জায়গার সর্বোত্তম ব্যবহার। মরিচকে বড় গাছে পরিণত করলে ঘনভাবে চাষ করা যায়, শ্রম কম লাগে এবং ফলনও বেশি হয়।’

লি পেইয়ের নির্দেশনায় শাওতোংয়ের ছিংশান গ্রামের একটি প্রদর্শনী কেন্দ্রে ৫৫ বছর বয়সী স্থানীয় কৃষক চাং ফেইহুয়া এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। দুই মাসের মধ্যে গাছের উচ্চতা ৮০ সেন্টিমিটার থেকে বেড়ে দুই মিটার ছাড়িয়ে যায় এবং গাছগুলোয় প্রচুর মরিচ ধরে।

এক মু (৬৬৭ বর্গমিটার) পরিমাণ জমিতে এ মরিচ চাষে খরচ হয় প্রায় তিন হাজার ইউয়ান, যা সাধারণ মরিচের সমান। কিন্তু প্রতি গাছে বছরে ১৫ কেজি পর্যন্ত মরিচ পাওয়া যায়, যা প্রচলিত মরিচের চেয়ে চারগুণ বেশি ফলন।

সূত্র: সিএমজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By