শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (৮ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ১০৪ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মৃত তিন জনের দুই জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একজনের মৃত্যু হয়েছে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তাদের এক জন পুরুষ, দুই জন নারী। তাদের বয়স ছিল যথাক্রমে ২৬, ৫৫ ও দুই বছর।

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৬৯ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এছাড়া ঢাকা বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে ১০৫ জন এবং সিলেট বিভাগে চার জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৪৭৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৫৬ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৭ জন চিকিৎসা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By