মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সুনামগঞ্জে ট্রাক দুর্ঘটনায় নিহত ১

সীমু দা
শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7

সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি ইটভাটার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আনোয়ার হোসেন (৩৮) নামের একজন নিহত হয়েছেন।

শনিবার (০৬ জুন) দুপুরে সিলেট-সুনামগঞ্জ দিরাই সড়কের দিরাই পৌরসভার সুজানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করেছেন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক খালেক মিয়া ট্রাক ফেলে পালিয়ে যান।

নিহত আনোয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার রাজ্জাক মিয়ার ছেলে। তিনি শরীফপুর কে.ভি অটোবিক্স-এর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শরীফপুর গ্রামের কে.ভি অটোবিক্স থেকে দিরাইয়ে ইট দিয়ে ট্রাক নিয়ে ইটভাটায় ফিরছিলেন ম্যানেজার আনোয়ার হোসেন ও চালক খালেক মিয়া। দিরাই থেকে শরীফপুরে আসার পথে সুনামগঞ্জ-দিরাই সড়কের সুজানগর এলাকায় হঠাৎ করে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় ট্রাকটি দ্রুত গতিতে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ ভেঙে দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকের ভেতরেই মারা যান ম্যানেজার আনোয়ার হোসেন। ঘটনার পর ট্রাকচালক খালেক মিয়া ট্রাক ফেলে পালিয়ে যান।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের সদস্যরা আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By