শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

সীমু দা
শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%95%E0%A6%AE%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি নিয়ে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। শনিবার (৬ জুন) সকালে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি সীমিত বলে মনে করছেন বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। পাশাপাশি তেল সরবরাহে তাৎক্ষণিক কোনো বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কমে যাওয়ায় বাজারে বিক্রির চাপ বেড়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামে।

অয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, বেইজিং সময় শনিবার সকাল সাড়ে ১০টায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার কমে ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। এতে ব্রেন্টের মূল্য ২ দশমিক ০৪ শতাংশ হ্রাস পায়।

একই সময়ে মুরবান অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৮২ ডলার কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬৮ ডলারে নেমে আসে, যা শতাংশের হিসাবে ৩ দশমিক ০২ শতাংশ পতনের সমান।

অন্যান্য গুরুত্বপূর্ণ বেঞ্চমার্কেও দরপতন লক্ষ্য করা গেছে। ডব্লিউটিআই মিডল্যান্ডের দাম ২ দশমিক ৬৯ শতাংশ কমে ৯১ দশমিক ১৭ ডলারে, মার্স অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭৬ শতাংশ কমে ১১২ দশমিক ২১ ডলারে এবং ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্টের দাম ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ৮০ দশমিক ৬৯ ডলারে নেমেছে।

তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের দামও কমেছে। তবে ডিজেলের দামে সামান্য, অর্থাৎ ০ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।

চলতি বছরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৃদ্ধির পর থেকে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে রয়েছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় ২০ শতাংশ এই কৌশলগত প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলের যেকোনো রাজনৈতিক বা সামরিক উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে।

গত ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এই নৌপথে তেল পরিবহন প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহে ভয়াবহ প্রভাব পড়েছে। 

সূত্র: গালফ নিউজ



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By