শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

অস্ট্রেলিয়ায় ভাগ্যগণনার নামে জালিয়াতি, গ্রেফতার মা-মেয়ে

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:০১ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় ভাগ্যগণনার নামে প্রায় ৪৬ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন কথিত এক ‘ভবিষ্যৎবক্তা’ নারী ও তার মেয়ে। তাদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দুর্বল ও ঝুঁকিপূর্ণ ভিয়েতনামি সম্প্রদায়কে লক্ষ্য করে প্রতারণা চালানোর অভিযোগ আনা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

৫৩ বছর বয়সি মা ও ২৫ বছর বয়সি মেয়েকে বুধবার সিডনির অভিজাত ডোভার হাইটস এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই নারী তার টার্গেটদের ভবিষ্যতে বিপুল অর্থের মালিক হওয়ার আশ্বাস দিয়ে ঋণ নিতে প্ররোচিত করতেন এবং সেখান থেকে নিজে একটা অংশ রাখতেন। পুলিশ জানিয়েছে, তারা একটি অত্যন্ত সুসংগঠিত প্রতারণা ও অর্থপাচার চক্রের গুরুত্বপূর্ণ সদস্য।

ওই নারীর জামিন আবেদন খারিজ করে দিয়ে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। তবে তার মেয়েকে জামিন দেওয়া হয়েছে, জানুয়ারি মাসে তার শুনানি নির্ধারিত হয়েছে।

ওই নারীর বিরুদ্ধে ৩৯টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে অপরাধ চক্র পরিচালনা ও প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা আদায়। আর তার মেয়ের বিরুদ্ধে সাতটি অভিযোগ রয়েছে, যার মধ্যে অপরাধের অর্থ লেনদেন ও অপরাধী সংগঠনের সদস্য হওয়া অন্তর্ভুক্ত।

বুধবার সকালে তাদের বহুমূল্য ম্যানশন থেকে অভিযান চালিয়ে পুলিশ আর্থিক নথি, মোবাইল ফোন, বিলাসবহুল হ্যান্ডব্যাগ, ৪০ গ্রাম ওজনের এক স্বর্ণের বার এবং ক্যাসিনোর চিপসহ ছয় হাজার ৬০০ অস্ট্রেলীয় ডলার জব্দ করে। তদন্তকারীরা প্রায় দেড় কোটি অস্ট্রেলীয় ডলারের সম্পদ জব্দ করেছেন, যা গত বছর শুরু হওয়া বৃহত্তর তদন্তে আগেই জব্দ করা ছয় কোটি ডলারের সম্পদের সঙ্গে যুক্ত হলো।

দেশটির আর্থিক অপরাধ দমন বিভাগের প্রধান ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট গর্ডন আরবিনজা বলেন, এটি আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে জটিল আর্থিক অপরাধ চক্রগুলোর একটি।

পুলিশের দাবি, এই চক্র বড় আকারে ব্যক্তিগত, ব্যবসা ও গৃহঋণ প্রতারণার সঙ্গে জড়িত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By