শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

গাজা স্থিতিশীলতা বাহিনীর স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে: তুরস্ক

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৩৮ পূর্বাহ্ন

গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সেস বা আইএসএফ) গঠন নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে চিন্তার কোনও শেষ নেই। এই বাহিনী গাজার ভঙ্গুর যুদ্ধবিরতিতে স্থায়ী রূপ দিতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছে তুরস্ক। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আঙ্কারায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ কথা বলা হয়।

সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকরে তুরস্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইসরায়েলের আপত্তি সত্ত্বেও তারা প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের ইচ্ছা প্রকাশ করে আসছে।

এছাড়া, ওই একই বিবৃতিতে আরও বলা হয়, গাজার জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত সংগঠন সামরিক-বেসামরিক সমন্বয় কেন্দ্রের (সিভিল-মিলিটারি কো অর্ডিনেশন সেন্টার) আরও সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া উচিত। যেমন, আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজায় ত্রাণ সহায়তা নির্বিঘ্ন রাখার নিশ্চয়তা দেওয়া।

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক হচ্ছে ইসরায়েলের অন্যতম সমালোচক একটি রাষ্ট্র। গাজায় দুবছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনের পুরোটা জুড়েই তারা নেতানিয়াহু সরকারের নিন্দা জানিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By