শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

শি’র সঙ্গে বৈঠক সফল, ১০-এ ১২ দেবো: ট্রাম্প

সীমু দা
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:০৮ অপরাহ্ন

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক নিয়ে বেশ আত্মতৃপ্তিতে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক অত্যন্ত সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুল্ক হ্রাসে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বৈঠক শেষে ট্রাম্প বলেন, আমি মনে করি এটি ছিল এক অসাধারণ বৈঠক। একে আমি ১০-এর মধ্যে ১২ নাম্বার দেব।

বৈঠকের সফলতা নিয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধ ফেন্টানিল মাদক পাচারে চীন কঠোর অবস্থান নেবে, মার্কিন সয়াবিনের আমদানি আবার বহাল করবে এবং বিরল খনিজের রফতানি অব্যাহত রাখবে।

২০১৯ সালের পর প্রথমবারের মতো আলোচনায় বসলেন ট্রাম্প-শি। দক্ষিণ কোরিয়ার বুসান শহরের বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হলো। সফরে দক্ষিণ কোরিয়া, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য অগ্রগতির কথা উল্লেখ করেছেন ট্রাম্প।

ট্রাম্প জানান, চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশে আনা হবে। এর মধ্যে ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত উপকরণের শুল্ক ২০ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশ করা হচ্ছে।

তিনি বলেন, শি ফেন্টানিলের প্রবাহ রোধে কঠোরভাবে কাজ করবেন। কারণ এই কৃত্রিম মাদকটি যুক্তরাষ্ট্রে অতিমাত্রায় সেবনে অপঘাতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। আমি বিশ্বাস করি তারা সত্যিই পদক্ষেপ নিচ্ছে, তাই শুল্ক হ্রাস করা হয়েছে।

ট্রাম্প চুক্তির বিস্তারিত জানালে বৈশ্বিক শেয়ারবাজারে ওঠানামা শুরু হয়। চীনের সাংহাই কম্পোজিট সূচক ১০ বছরের সর্বোচ্চ থেকে কিছুটা নেমে আসে, আর যুক্তরাষ্ট্রের সয়াবিন ফিউচার দুর্বল হয়ে পড়ে।

মার্কিন প্রধান বাণিজ্য অংশীদারদের মধ্যে কেবল ভারত ও ব্রাজিলের ওপর এখনও উচ্চ শুল্ক বজায় রয়েছে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের অবসানের আশায় ওয়াল স্ট্রিট থেকে টোকিও পর্যন্ত শেয়ারবাজারে বৈঠকের আগে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার এই বৈঠকটি ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও চীনের আলোচকরা ইতোমধ্যে এমন এক কাঠামোতে একমত হয়েছেন যা ১০০ শতাংশ শুল্ক আরোপ এড়াবে এবং চীনের বিরল খনিজ রফতানি সীমাবদ্ধতা স্থগিত করবে।

তবে বিশ্লেষকদের মতে, দুই দেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেভাবে তীব্র হচ্ছে, এই বাণিজ্য দাঁতাত (সমঝোতা) কতদিন টিকবে—সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By