শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

৮২ লাখ চিকিৎসা বিল নিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
%E0%A7%AE%E0%A7%A8 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE %E0%A6%89%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন গত ১৮ মাসে বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে মোট ৮১ লাখ ৯১ হাজার ৪৮৮ টাকা নিয়েছেন বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করে ‘আগামীর সময়’।

হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির খালিদ হোসেন হৃদরোগজনিত সমস্যার কারণে থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরামর্শ অনুযায়ী তার হার্টের জটিলতার চিকিৎসা দেশে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে উল্লেখ করা হয়, তাই তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল এমনটাই তার দাবি।

সরকারের অনুমোদন নিয়েই তিনি থাইল্যান্ডে যান এবং গত বছরের শেষ দিক ও চলতি বছরের শুরুতে সেখানে অপারেশন করান। প্রথম দফায় তার সঙ্গে চিকিৎসক ছিলেন, পরবর্তী সময়ে তার মেয়ে ও জামাতা সঙ্গে ছিলেন। তিনি জানান, এখনো কিছু শারীরিক সমস্যা থাকলেও ব্যয়ের কারণে নিয়মিত বিদেশে চিকিৎসা নিতে পারছেন না।

বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ চিকিৎসার জন্য বিদেশে যান। ভারতের পর থাইল্যান্ড ও সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার প্রবণতা উল্লেখযোগ্য, যা দেশের চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার দিকটিও তুলে ধরে।

এই প্রসঙ্গে খালিদ হোসেন বলেন, দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নতি পায়নি। তার মতে, দেশে উন্নত হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠলে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হতো না এবং বিপুল অর্থ ব্যয়ও কমত। তিনি আমলাতান্ত্রিক জটিলতাকেও এ ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে উল্লেখ করেন।

একই সময়ে অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিদেশে চিকিৎসার জন্য ৭৯ লাখ ৩৮ হাজার ২২৯ টাকা নিয়েছেন বলে জানা গেছে, যা দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র অনুযায়ী, গত ১৮ মাসে আরও কয়েকজন সাবেক উপদেষ্টাও বিদেশে চিকিৎসার জন্য সরকারি অর্থ নিয়েছেন। এর মধ্যে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান, সাবেক ভূমি উপদেষ্টা হাসান আরিফ, সাবেক শিক্ষা উপদেষ্টা ড. এম আমিনুল ইসলাম এবং সাবেক খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার রয়েছেন।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নীতিমালা অনুযায়ী উচ্চপদস্থ সরকারি ব্যক্তিদের অসুস্থতার ক্ষেত্রে সরকার চিকিৎসা ব্যয় বহন করতে পারে, এমনকি প্রয়োজনে বিদেশেও চিকিৎসার অনুমতি দেওয়া হয়। তবে এটি কোনো নিয়মিত ভাতা নয় এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিল ও ভাউচার দাখিলের মাধ্যমে ব্যয় পরিশোধ করা হয়।

তিনি আরও বলেন, যদি বিল-ভাউচার ছাড়া অর্থ উত্তোলন হয়ে থাকে, তবে তা অনিয়ম হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট অনুমোদনকারী ও গ্রহণকারী—উভয়েরই দায় থাকতে পারে। তার মতে, বিষয়টি অবশ্যই স্বচ্ছ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন এবং অর্থ ছাড়ের পুরো প্রক্রিয়াটি খতিয়ে দেখা উচিত।

সূত্র : আগামীর সময়



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By